বোনকে হত্যা: রাজপথে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা (ভিডিও)

ভারতের রাজস্থানের ভারতপুর শহরে রাজপথে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই দম্পতি ব্যস্ততম সড়কের ক্রসিংয়ে ২ জন মোটরসাইকেল আরোহীর হামলার শিকার হন। তারা মোটরসাইকেল থামিয়ে চিকিৎসক দম্পতির গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় চিকিৎসক জানালার গ্লাস নামান। তার পর ওই দুই লোক চিকিৎসক দম্পতিকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রতিশোধপরায়ণ হয়ে এই সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে এক তরুণীর সম্পর্কের অভিযোগ ছিল। যিনি ওই চিকিৎসককে হত্যা করেছে তিনি ওই তরুণীর ভাই। তার বোনকে দুই বছর আগে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় চিকিৎসকের স্ত্রী ও মাকে অভিযুক্ত করা হয়েছিল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর