সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস জব্দ করার পাশাপাশি ৬ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন গণধর্ষণ করে। পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।
পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বার্তাবাজার/পি