দেশে আরও ৭ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আই.ই.ডি.সি.আর.। ভারতীয় ধরন শনাক্ত হওয়া ৭ জনের কারোরই বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে, করোনায় আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে আই ই ডি সি আর।

চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত ৭ জনের ৫ জনই পুরুষ। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। বাকি দুজন নারী। নারী দুজনের বয়স একজনের ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এই সাতজনের কেউই অবশ্য সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

এর আগে গত ৮ মে বাংলাদেশে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। করোনার এ ধরনটি ভারতে বেশ কয়েকবার রূপ বদল করেছে। এ ধরনটিকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা উদ্বেগজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর