দুই বাংলাদেশীকে কোপালো চীনা নাগরিক

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পের কাজে নিয়োজিত দুই বাংলাদেশীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক চীনা নাগরিকের বিরুদ্ধে। আহতরা হলেন- প্রকল্পের শ্রমিক আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)।

অভিযুক্ত চাইনিজ নাগরিকের নাম মিষ্টার ও ওয়াং। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পে ফোরম্যান হিসেবে কর্মরত।

জানা গেছে, শ্রমিকদের বেতন-ভাতা মিষ্টার ও ওয়াং দিয়ে থাকেন। শুক্রবার আব্দুল্লাহ ও হায়দার তাদের বেতন আনতে ডরমেটরীতে ওয়াংয়ের কাছে যান। এসময় তিনি মোট বেতনের চেয়ে কম টাকা তাদের দিতে চান।

এনিয়ে তাদের মধ্যে কথা বাকবিতণ্ডা হলে মিষ্টার ও ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেয়। আব্দুল্লাহ হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার ডান হাতের ৩টি আঙ্গুল কেটে যায়।

এসময় হায়দার বাধাঁ দেয়ার চেষ্টা করলে তাকে চাপাতি দিয়ে কোপ দেয় ওয়াং। তার কাধের নিচে পিঠের অংশে কোপ লাগে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বার্তাবাজারকে জানান, ঘটনাটি শুনেছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর