এসএসসি ও এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত দু’টি নির্দেশনায় বলা হয়, এনসিটিবি থেকে পাঠানো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠানো হলো। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

গত বুধবার প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে। এ জন্য এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এছাড়া আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর