কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন রদ্রিগেজ

কোপা আমেরিকায় খেলার জন্য আগেই দেশে ফিরেছেন জেমস রদ্রিগেজ। পরিবারের সংগে সময় কাটিয়ে করেছেন অনুশীলন। ঘাম ঘরিয়েছেন জিমে, কাজ করেছেন ফিটনেস নিয়ে। তারপরও কলম্বিয়ার কোপা আমেরিকার দলে জায়গা হচ্ছে না জেমস রদ্রিগেজের।

পুরোপুরি ফিট নন বলে তাকে বাদ দেওয়া হয়েছে ১৩ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের এই লড়াই থেকে। কলম্বিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় দলের কোচিং স্টাফরা জেমস রদ্রিগেজকে পেরু ও আর্জেন্টিনার বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব ও কনমেবল কোপা আমেরিকার দল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।’

কলম্বিয়ার কোচ রেনালদো রুইডা জানিয়েছেন, সম্প্রতি রদ্রিগেজের বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে সেগুলোতে তিনি আশাজনক ফিটনেস দেখাতে পারেননি। সেজন্য তাকে অনুশীলনের জন্য ডাকা দলে রাখা সম্ভব হয়নি। তাকে দলে নিতে না পেরে কোচ এবং অন্যান্য স্টাফরা হতাশ। তবে আশা করছেন দ্রুতই তিনি দলের হয়ে ম্যাচগুলোতে খেলবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর