ফেনীতে আওয়ামীলীগের ৭০ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাজী নজরুল ইসলাম,জেলা প্রতিনিধি ফেনীতে আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৩ জুন)এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ৭০ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সাবেক নারী সাংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, যুগ্ম সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ ভাতৃপ্রতীম সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ফেনী শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে ফেনীর শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর