তাহিরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
সুনামগঞ্জের তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব১৭) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকালে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, বাদাঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গণেশ তালুকদার, ক্রীড়া সংগঠক বাদল দেবনাথ প্রমূখ।
এইচ এম আবির/বার্তাবাজার/ভিএস