আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেল ৩টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মনিরুল হক সিকদার, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন প্রমুখ।
উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বুড়াইচ ফুটবল একাদশ বনাম পাঁচুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ বনাম টগরবন্দ ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ম্যাচে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করেন।
সমগ্র খেলাটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক। আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ গোল্ডকাপ টুর্নামেন্টে আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ফুটবল দল অংশগ্রহণ করবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস