সিরাজদিখানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে ইছাপুরা ইউনিয়ন বয়রাগাদী ইউনিয়নকে ৩ -১ গোলে হারায়। অপরটিতে লতব্দী ইউনিয়ন ১-০ গোলে রাজানগর ইউনিয়ন কে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতব্দি ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ জার্মানি, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।

সিরাজদিখান উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) খেলায় মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩১/৫/২০১ ইছাপুরা উচ্চ বিদ্যালয় মাঠে টুনামেন্টর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর