পুলিশ সদস্যদের জন্য দূরপাল্লার যাত্রায় কম ভাড়ায় ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’-এর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশ সদর দফতর থেকে রংপুরের উদ্দেশে পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি যাত্রা করে।
শনিবার (২৯ মে) বিকাল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে বাসটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
মিডিয়া উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি পুলিশ সদর দফতরের সামনে থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
শনিবার (২৯ মে) বিকেল তিনটায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সব পর্যায়ের পুলিশ সদস্যরা এই বাস সার্ভিসের সেবা ভোগ করতে পারবেন।
গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক হিসেবে যোগদান করার বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ সদস্য এবং তার পরিবারবর্গরা এ বাস সার্ভিসের সুবিধাটি নিতে পারবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এই সার্ভিস চালু হবে বলে জানা যায়।
বার্তাবাজার/ই.এইচ.এম