ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
ফরিদপুরের নগরকান্দায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে এ অর্থ বিতরণ করা হয়। এসময় ৮৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার ৩ শত ৫০ টাকা করে বিতরণ করা হয়।
তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বে নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন- তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর মৃধা, আওয়ামী লীগ নেতা সদানন্দ সাহা, কবির মুন্সি, প্রফেসর রঞ্জিত মন্ডল, মাহমুদ খান রাজু, হারুন মাতুব্বর, মেহেদি হাসান প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকালে আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাতে নগরকান্দা উপজেলার তালামা ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় শতাধিক ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। হাজারো গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। এতে জমির পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস