বরগুনা সদর উপজেলার বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ৩ নং গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের খান বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর ইসলাম মৃধার ছেলে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কামরুজ্জামান বরগুনা- বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল গ্রুপের পন্যবাহী কাভার্ডভ্যান এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে তাৎক্ষণিকভাবে কামরুজ্জামান মারা যায়। চালক ও তার সহকারী কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বার্তাবাজারকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। এবং ওই কাভার্ডভ্যানটি জব্দ করি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত মোস্তাফিজুর রহমান ব্যাক্তিগত কাজের জন্য বরগুনা থেকে বরিশাল যাওয়ার পথে এ দুর্ঘটনার স্বীকার হন বলে আমরা জানতে পারি।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/ভিএস