হোমনা সার্কেল মো. ফজলুল করিমের পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা

কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেল মো. ফজলুল করিমের সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টা দিকে হোমনা থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওযায় তাঁর বদলীজনিত কারনে এ সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমন দে, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা।

ওসি মো. আবুল কায়েস আকন্দ এর সভাপতিত্বে ও ওসি( তদন্ত) মো. আজিজুল বারীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহিনুজ্জামান খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সাংবাদিক মো.আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, এস আই সেকান্দর মোল্লা ও পুলিশ সদস্য নাহিদা আক্তার সহ আরো অনেকে।

মো. তপন সরকার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর