তাহিরপুরে ইউএনওকে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে উপজেলার বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত বিদায় ও বরন অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সাবেক যুবলীগ যুগ্ম আহবায়ক অনুপম রায়ের সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, আব্দুল কুদ্দুছ, বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, তথ্য প্রযুক্তিলীগের সভাপতি এমদাদনূর, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক আজিজুল হক, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

এইচ এম আবির/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর