খাগড়াছড়ি কারাগারে হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে জেলা কারাগারের আসামী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতের নাম মিলন বিকাশ ত্রিপুরা।

পুলিশ জানিয়েছে, কয়েদিরা সবাই ঘুমিয়ে ছিলেন।ভোর রাতে তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, জেলা কারাগারের ঐ কক্ষে নিহত মিলনসহ আরো ২২ জন কয়েদি ছিল। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছে। তবে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতি.দ) নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে সে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত হচ্ছে। রির্পোট পাওয়ার পর কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, মিলন বিকাশ ত্রিপুরা জেলার গুইমারায় ভাড়া বাসায় পাশের ঘরের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর গোসল করার ভিডিও ধারণ করায় পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর