শরণখোলায় রিং বাঁধের দাবিতে এলাবাসীর মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় রিং বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টায় রায়েন্দা রাজৈর কলেজ রোডে রাজৈর গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে প্লাবিত পানিবন্দী হয়ে থাকা বেড়িবাঁধের বাহিরের শতশত নারী-পুরুষ ও শিশুরা এসে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, যুবলীগ নেতা হাসিব বিল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের পানিতে রাজৈর মারকাজ মসজিদ থেকে বান্দাঘাটা পর্যন্ত প্রায় ৭/৮ শ’ পরিবার পানিবন্দী রয়েছে। এসব পরিবারের লোকজন পারছেনা ঘর থেকে বের হতে, না পারছে রান্নবান্না করে খেতে। বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছে তারা। তাই

রায়েন্দা খালের মার্কাজ মসজিদ থেকে বান্দাঘাটা পর্যন্ত একটি রিং বাঁধের দাবি জানান তারা।

বাবুল দাস/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর