কর্ণফুলীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন: প্রথমদিনের খেলায় জয়ী শিকলবাহা

কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকালে উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিক আহমদ, চরপাথরঘাটার প্যানেল চেয়ারম্যান আবু তাহের মেম্বার, শিকলবাহার প্যানেল চেয়ারম্যান মো. শফিউল আলম মেম্বার, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, যুবলীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমজাত হোসেন, সিপিপির টিম লিডার মোহাম্মদ বাবুল, জুলধা ইউপি সদস্য মো. নুরুল হক চৌধুরী, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, ক্রীড়া সংস্থা সদস্য ও উপজেলা টিম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, উপজেলা দলের কোচ এম.এ রহিম, বাছাই কমিটির সদস্য শেখ মুহাম্মদ, ফরহাদ, ফরিদ, গ্রাউন্ড কমিটির সদস্য সিদ্দিক বাবু। অন্যান্যদের মধ্যে মোহাম্মদ মামুন, মুবিন, আরমান, সোহেল, মোরশেদ আলম পাপফু, আকরাম হোসেন রানাসহ বিপুল সংখ্যাক দর্শক উপস্থিত ছিলেন।

উপজেলার শিকলবাহা ও চরপাথরঘাটা ইউনিয়ন একাদশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। এতে ২-০ গোলে শিকলবাহা জয়ী হয়। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে উপজেলার বড়উঠান, জুলধা, শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ইউনিয়নের ৫টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা উপজেলা একাদশ অংশ নেবে জেলা পর্যায়ের টুর্নামেন্টে।

সুমন শাহ্/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর