ধামইরহাটে পানিতে পরে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ডোবার পানিতে পরে আবু রায়হান (২৫) নামের এক মানস্বিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বড়শীবপুর কাঁঠালপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার পিতা গোলাম হোসেনের ছেলে।

৮নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক জানান, মানস্বিক ভারসাম্যহীন অবস্থায় আবু রায়হান এলাকার বিভিন্ন স্থানে নিজ ইচ্ছেমত ঘুরাফেরা করতো। তারই প্রেক্ষিতে ওইদিন সকালে বাড়ির পূর্বদিকে ফসলী জমির মাঠ সংলগ্ন একটি ডোবা পার হতে গিয়ে ওই ডোবার পানিতে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে দীর্ঘদিন ওই যুবক মৃগী রোগে ভুগছিল। এই রোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে সবাই ধারণা করছেন। পরে সন্ধায় নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়।

রেজুয়ান আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর