আবারো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসাদ

শতকরা ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ। বৃহস্পতিবার সিরিয়ার পার্লামেন্টের প্রধান হামুদা সাবাগ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল ঘোষণা করেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বাশার আল-আসাদ ৯৫.০১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৭৮ শতাংশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে ৫৫ বছর বয়সী আসাদকে আরও সাত বছর সিরিয়া শাসনের সুযোগ করে দিল।

তবে, যুদ্ধবিধ্বস্ত দেশটির নির্বাচন ও আসাদের জয়কে বিরোধীদল ও পশ্চিমা দেশগুলো ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে। নতুন সংবিধান ও রাজনৈতিক সমঝোতা আনতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অধীনে সিরিয়ায় নির্বাচন করতে চেয়েছিল জাতিসংঘ। তবে, জাতিসংঘকে এড়িয়েই আসাদ নির্বাচন করেন এবং জয় লাভ করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর