পাংশায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্ভোধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৮ মে) বিকাল ৪ টার সময় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ইউনিয়ন এবং পৌরসভা সহ মোট ১১ টি দল অংশগ্রহণ করছেন। মৌরাট ও সরিষা ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন। ইউনিয়ন পর্যায়ে থেকে জাতীয় মানের খেলোয়াড় বের করতেই সরকারের এই উদ্যোগ। পরে বলে লাথি দিয়ে খেলার উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নুজহাত তাসনীম আওন সহকারী ভূমি (এসিল্যান্ড) পাংশা, রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পাংশা, মিজানুর রহমান মির্জু সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, নাসিম আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পাংশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, শ্যামল কুমার বিশ্বাস যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা প্রমূখ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর