দীর্ঘদিন টানা তাপপ্রবাহ শেষে এলো ঘূর্ণিঝড় ইয়াস। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল জুড়ে আতঙ্ক বিরাজ করলেও তাপপ্রবাহ কমায় বিরাজ করছিলো সাময়িক সস্তি। কিন্তু ঘূর্ণিঝড় না যেতেই আবারো তাপপ্রবাহ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৮ মে) আবহাওয়া অধিদফতরের সকালের বুলেটিনে দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়। তবে রাতের তাপমাত্রা আগের মতো থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।
সেখানে আরো জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সংগে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিলো। সর্বোচ্চ বৃষ্টিপাত ময়মনসিংহে ২৮ মিলিমিটার হয়েছে বলেও জানানো হয় বুলেটিনে।
বার্তাবাজার/ই.এইচ.এম