সিরাজদিখানে কুকুরের কামড়ে ১৭ জন আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (২৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের শাহআলম চৌধুরী (৬৯), আলেয়া (৭০) মালবদীয়ার সুদির মন্ডল (৫৫), কাজীরবাগের তায়েবা (৬), নারী-পুরুষ ও শিশুসহ উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জনকে কুকুরে কামড় দিয়ে আহত করে। আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন নিতে বলেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমদের এখানে ভ্যাকসিন না থাকার কারণে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেই। উপজেলায় ইতিপূর্বে অসংখ্য লোক কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে এলে ভ্যাকসিম না থাকার কারণে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নিতে হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের এখানে ভ্যাকসিন রাখার ব্যবস্থা না থাকার কারণে আমরা আহতদের ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছি।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর