কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামের দু’জনের মৃত্যু হয়েছে। গুরুত্ব আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী।

শুক্রবার (২৮ মে) দুপুরে নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তৈয়ব আলী ও হাকিম উদ্দিন মৃত ইসলামের ছেলে। তারা দুজনই ওই গ্রামের বাসিন্দা।

জানা যায়, দুপুরে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক মেরামতের কাজ করতে ছিলেন তারা। হঠাৎ বিদ্যুৎ আসলে তিনজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। আর নিহত তৈয়ব আলীর স্ত্রীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাঈদুল ইসলাম জানান, দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের হাসপাতালে আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আরেক জন আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর