দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫১১ জনে। গতকাল ২২ জন মারা গিয়েছিল।

এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৯২ জন।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২১১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০৬ জনের।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর