শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও দানুশকা গুনাথিলাকা।
পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে লঙ্কানরা। তবে ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। নিজের দ্বিতীয় ওভারে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে সাঝঘরে ফেরান তাসকিন।
৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করে ফিরেন গুনাথিলাকা। এতে কুশল পেরেরার সঙ্গে তার ৮২ রানের জুটি ভাঙে। ওই ওভারেই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলে ফিরেন পাথুম নিশাঙ্কা।
দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। এদিকে দারুণ ব্যাটিংয়ের দ্রুত হাফসেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দারুণভাবে এগিয়ে যেতে থাকেন তিনি।
তবে সেই জুটিতেও আঘাত হানেন তাসকিন। ৩৬ বলে ১ ছয়ে ২২ রান করে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের তৃতীয় শিকার হন মেন্ডিস। বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হলেও দলের হাল ধরেন পেরেরা।
সাকিবের ওভারে দুইবার জীবন পাওয়ার পর ৯৯ রানে মাহমুদউল্লাহর ক্যাচ মিসে আরও একবার জীবন পান পেরেরা। শেষ পর্যন্ত ৯৯ বলে ১০ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান।
বার্তাবাজার/নব