ফারহানের বিরুদ্ধে সাবেক প্রেমিকার জিডি

ছোট পর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার সাবেক প্রেমিকা। তার অভিযোগ, তাকে অত্যাচার ও হুমকির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তরুণী বলেন, ফারহানের সঙ্গে তার ৫ বছরের প্রেম ছিল। সম্পর্কে থাকাকালীন তাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন এ অভিনেতা। এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন অনেকবার। একটা সময় আলাদা হয়ে যান তারা। সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) তার পুরো পরিবারকে ধ্বংস করার হুমকি দেন অভিনেতা।

তরুণী আরও বলেন, ফারহান আমাকে ফোন করে নানাভাবে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি করে। এখন আর ওর ফোন ধরি না। সে বলে বেড়াচ্ছে আমি নাকি তার টাকা মেরে দিয়েছি। এগুলো বলে সে আমাকে হেয় করতে করে যাচ্ছে। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।

এদিকে এ জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম। তবে এই প্রসঙ্গে ফারহানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর