ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর থেকে ১৬ কেজি গাঁজা ও দুই জন নারীসহ ৪ জনকে স্থানীয়রা আটক করে নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা আহাম্মদপুর গ্রাম দিয়ে অন্যত্র গাঁজা’র চালান নিয়ে যাচ্ছিল। যাবার পথে সন্দেহজনকভাবে তাদের আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গাঁজাসহ গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- পাশ্ববর্তী কসবা উপজেলার ধজনগর গ্রামের সালাম মিয়ার ছেলে ছানাউল মিয়া (২৬), চৌবেপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সালমান মিয়া (১৯) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে শান্তা আক্তার (২৪) ও সাথী আক্তার (২০)।
এ সম্পর্কে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, খবর পেয়ে গাঁজাসহ পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের পূর্বেও মাদক আইনে মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৬ কেজি গাঁজার প্রচলিত ধারায় মামলা রুজু করে দ্রুত আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আক্তারুজ্জামান নবীনগর/বার্তাবাজার/পি