শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র শিবিরের মানববন্ধন, আটক ৫

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন চলাকালে সংগঠনটির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেনঃ সরকারি আজিজুল হক কলেজের ২য় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্নার (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), একই কলেজের ২য় বর্ষের ছাত্র তানসিন আল রাফি( ২০), সরকারি শাহ সুলতান কলেজের ২য় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার আলীম ২য় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বার্তাবাজারকে বলেন, শিবিরের নেতাকর্মীরা জমায়েত হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে গেলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর