এক ওভারে তাসকিনের ২ উইকেট, কুশল পেরেরার হাফসেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ মাঠে নামে বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও দানুশকা গুনাথিলাকা।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে লঙ্কানরা। তবে ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। নিজের দ্বিতীয় ওভারে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে সাঝঘরে ফেরান তাসকিন।

৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করে ফিরেন গুনাথিলাকা। এতে কুশল পেরেরার সঙ্গে তার ৮২ রানের জুটি ভাঙে। ওই ওভারেই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলে ফিরেন পাথুম নিশাঙ্কা।

দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। এদিকে দারুণ ব্যাটিংয়ের দ্রুত হাফসেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। ৪৪ বলে ৮ চারে হাফসেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর