জ্বরে আক্রান্ত খালেদা জিয়া, দুপুরে বসবে মেডিক্যাল বোর্ড

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার দীর্ঘদিন পর হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিলো- তা পর্যালোচনায় দুপুরে বৈঠক বসবেন হাসপাতালের মেডিক্যাল বোর্ড।

শুক্রবার (২৮ মে) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ওনার জ্বর দেখা দিয়েছে। যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, তার হঠাৎ করেই জ্বর এসেছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। আজ ওনার মেডিক্যাল বোর্ড বসবে। এরপর জানা যাবে। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর চতুর্থ পরীক্ষায় খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসে।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর