৮ বছরের শিশুকে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জিয়ারখী ইউনিয়নের বংশীতলা এলাকায় পুকুর থেকে সৈকত ইসলাম সকাল (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

সে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলার জহুরুল ইসলামের ছেলে সৈকত ইসলাম সকাল। পরিবারের দাবী তাদের সন্তান সৈকত ইসলামকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে।

পরিবারের স্বজনরা জানান গতকাল তার শিশু সন্তান সৈকত ইসলাম সকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুজি করতে থাকলে প্রতিবেশী নকিম বলে ওয়াজেদের পুকুরের আশপাশ খুজতে বলেন। এর ধারাবাহিকতায় ওয়াজেদের পুকুরে খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যায় সৈকত ইসলাম সকালের লাশের সন্ধান পেলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির জানান শিশুরটির গায়ে ও কপালে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই বলা সম্ভব হচ্ছে না।

তবে এ বিষয়ে পরিবারের সদস্য এখন পর্যন্ত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর