জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশু লিমা আক্তার (৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল ৮টার দিকে মরদেহটি বেড়িবাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে। এলাকার লোকজন দেখেতে পেয়ে খবর দিলে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উদ্ধার হওয়া লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘরে ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যায় কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর