উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তায় হঠাৎ করে পানি বেড়েছে। ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে যে পরিমাণে ভারতের পানি প্রবেশ করছে। ফলে তিস্তা নদী পানি দিয়ে ভরপুর হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা দেখা দিতে পারে।
তিস্তা ব্যারেজ নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢলে আজ সকাল থেকে তিস্তার পানি হঠাৎ করে বাড়তে থাকে। সন্ধ্যার মধ্যে পানি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তাবাজার/পি