৬৫ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় লঞ্চ চলাচল শুরু

ঘূ‌র্ণিঝড় ইয়া‌সের প্রভা‌বে দীর্ঘ প্রায় ৬৫ ঘন্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল শুরু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থে‌কে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টার দি‌কে থে‌কে বিঅাইড‌ব্লিউ‌টিএ কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে ঘূ‌র্ণিঝড় ইয়া‌সের প্রভা‌বে এরু‌টে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। ফ‌লে দীর্ঘ সময় ল‌ঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফে‌রি‌তে পারাপার হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে এরু‌টে ইয়া‌সের প্রভা‌বে ব্যহত হ‌য়ে‌ছে ফে‌রি চলাচল। ত‌বে এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

‌বিঅাইড‌ব্লিউ‌টিএ দৌলত‌দিয়া ঘা‌টের ট্রা‌ফিক ই‌ন্সে‌পেক্টর অাফতাব হো‌সেন জানান, উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে সকাল ১০টা থে‌কে এরু‌টে লঞ্চ চলাচল শুরু হ‌য়ে‌ছে। এখন নদী এ‌কেবা‌রেই শান্ত।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর