আলোচিত ফুটবল কন্যাদের গ্রাম কলসিন্দুরের রাস্তার বেহাল দশা

সংস্কারের অভাবে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার থেকে রণসিংহপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই বেহাল। ৩ কিলোমিটার রাস্তায় পিচ ও সুড়কি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।

রাস্তার এই দশার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোটখাট দুর্ঘটনা

দীর্ঘদিন মেরামত না করায় সড়ক টি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই বেহাল সড়কের গর্তে পানি ও কাদা জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়ছে আশেপাশের এলাকাবাসী ও সাধারণ পথচারীরা। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য নেই কোন কার্যকরী উদ্যোগ এমনই অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঝুঁকি চলছে ট্রাক, লড়ি, ঢলি, সিএনজি, অটোরিকশা সহ অসংখ্য যানবাহন।

স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে প্রতিদিন অসংখ্য বালুবর্তী ট্রাক ও লড়ি আশা যাওয়া করাই রাস্তার অবস্থা খুবই বেহাল। দ্রুত রাস্তাটির মেরামত চাই এলাকাবাসী।

স্থানীয় হযরত আলী নামে একজন বলেন, এই রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয়। অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না হাসপাতালে।

এ বিষয়ে গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন। বিভিন্ন সময় খানাখন্দ গুলোতে সুড়কি ও বালু দিয়ে ভরাট করে দিয়েছি। তবে এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

সহকারী প্রকৌশলী মোঃ রফিক বলেন, রাস্তার প্রজেক্টে পাঠানো হয়েছে। যা প্রক্রিয়াদিন রয়েছে।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর