ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বদলি

পুলিশের ১৩ জন উপ-পরিদর্শকের বদলির পর এবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার রহিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

একই আদেশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে। তিনি র‌্যাবে অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কমর্রত ছিলেন। হেফাজতে ইসলামের তান্ডবের পর গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক ও উপ-পরিদর্শকদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।

ইতোপূর্বে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন, পরিদর্শক ইশতিয়াক আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ১৩ জন উপ-পরিদর্শককে অন্য জেলায় বদলি করা হয়েছে। এবার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বদলি হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর