শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে দুইদল।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।
বাংলাদেশ একাদশে এসেছে দুইটি পরিবর্তন। লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশে এসেছে ৩ পরিবর্তন। আজকের ম্যাচে অভিষেক হয়েছে তিনজনের। তারা হলেন- রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক) , ওয়ানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও দুশমন্থ চামিরা।
বার্তাবাজার/নব