আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস আজ শুক্রবার (২৮ মে) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ সিলেবাস অনুযায়ী ১৫০ দিনের পাঠদান শেষে হবে এসএসসি পরীক্ষা এবং ১৮০ দিন পাঠদান শেষে হবে এইচএসসি পরীক্ষা।
এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরই ঢাকা বোর্ড সিলেবাস দুটি প্রকাশ করল।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়।
বার্তাবাজার/নব