করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। ৪৪ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে নেমেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জনে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জন।
শুক্রবার (২৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জনে। তবে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লিতে করোনার সংক্রমণ অনেকটা কমেছে।
বার্তাবাজার/নব