চরফ্যাসনে জবাই করা চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড

ভোলার চরফ্যাসন উপজেলায় শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোষ্ট গার্ড।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চর নলুয়া এলাকা থেকে মৃত্যু হরিণটি উদ্ধার করা হয়। কোষ্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

চরমানিকা কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন বার্তা বাজারকে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করে। হরিণটির ওজন ৪২ কেজি। উদ্ধার হওয়া হরিণটিকে চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরেস্ট বিট কর্মকর্তা আবুল কাশেম বার্তা বাজারকে জানান, শুক্রবার জবাইকৃত হরিণটিকে আদালতে সোপর্দ করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর