চাকরি হারানোর পরও মামুনুল হক ইস্যুতে বক্তব্য সেই এএসআই’র
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশি তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় গত ২৩ মে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাকরি হারানোর পর ২৬ মে এএসআই গোলাম রাব্বানীকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পাশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে বক্তব্য প্রদান করতে দেখা গেছে। এ সময় তিনি মামুল হক ইস্যুতে বক্তব্য দেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, এএসআই গোলাম রাব্বানীর চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন। চাকরি হারানোর পর পুলিশের সেই সাবেক এএসআই গোলাম রাব্বানী কুষ্টিয়া শহরের রাস্তায় রাস্তায় হ্যান্ড মাইক নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন।
এর আগে পুলিশের সাবেক এই কর্মকর্তার বক্তব্য মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ছেড়ে দিলে সেটি ভাইরাল হয়ে যায়। দাঁড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি-পাজামা পরিহিত অবস্থায় ৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই দেখা যায় এএসআই গোলাম রাব্বানী র্যাব-পুলিশের বিরুদ্ধে বিষোদগার করে বক্তব্য রাখছেন।
বার্তাবাজার/পি