ঘূর্ণিঝড় ইয়াস: লণ্ডভণ্ড সুন্দরবনের জীববৈচিত্র্য

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঘরবাড়ি, বেড়িবাঁধের ক্ষতির পাশাপাশি লণ্ডভণ্ড হয়েছে সুন্দরবনের জীববৈচিত্র্যও। অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের হরিণগুলো বেশ বিপাকে পড়ে। অধিকাংশ হরিণের আবাসস্থল ডুবে যায়।

এ সময় অনেক হরিণ লোকালয়ে চলে আসে। আশ্রয় নেয় সড়ক ও বনের ভেতর খনন করা পুকুরের পাড়ে। কিছু হরিণ জোয়ারের পানির তোড়ে অন্য এলাকায় ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে দিশেহারা হয়ে পড়েছে সুন্দরবনের হরিণসহ অনেক প্রাণী। এছাড়া পূর্ব সুন্দরবনে চারটি হরিণের মৃত্যু হয়েছে। মৃত হরিণগুলো সুন্দরবনে মাটি চাপা দেয়া হয়।

জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা দুটি জীবিত হরিণ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়। বনের মধ্যে আর কোনো বণ্যপ্রাণীর মৃত্যু হয়েছে কিনা তা খুঁজে দেখছে বন বিভাগ।

এদিকে ঘূর্ণিঝড়ে সুন্দরবনের গাছপালা ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি নিরূপনে বনরক্ষীদের নির্দেশ দিয়েছে বন বিভাগ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর