বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৭১৮ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬২২ জন।

শুক্রবার (২৮ মে) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,

টানা তৃতীয় দিনের মতো দু’হাজারের ওপর মৃত্যু দেখলো ব্রাজিল। ২৪ ঘণ্টায় সাড়ে ৬৬ হাজার মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। লাতিন দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৫৫ হাজারের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও ৬২০ জনের মৃত্যু হয় করোনায়। সাড়ে ২৩ হাজার মানুষের শরীরে মিলে ভাইরাসটি। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এখনো সাড়ে ৫শ’র মতো দৈনিক প্রাণহানি। লাতিন দেশগুলোয় বাড়ছে করোনার বিস্তারও।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর