টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (২৭ মে) নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪৯৭৮ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪১৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৭, কালিহাতীতে ৪, মিজার্পুরে ৩, বাসাইলে ১ ও গোপালপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৬৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।
উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, এখন (২৭ মে) পর্যন্ত ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস