নবগঙ্গা নদীর ব্রীজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, আহত ২
ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকার নবগঙ্গা নদীর ব্রীজের রেলিং ভেঙে মালবাহী একটি ট্রাক নদীর নিচে পড়ে যায়। এসময় আহত হয় ২ জন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের রেজাউলের ছেলে মোটরসাইকেল আরোহী রাকিব ও ট্রাকের হেলপার পাবনা জেলার ইসলামগাতি গ্রামের শাহাজানের ছেলে জিয়ার হোসেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বার্তাবাজারকে জানান, গম বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ শহরের মুজিবচত্তর থেকে আরাপপুর যাচ্ছিল। পথিমধ্যে নবগঙ্গা নদীর ব্রীজের উপর পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ট্রাক ড্রাইভারকে না পেলেও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মোটরসাইকেল আরোহীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস