র্যাবে অবস্থান করা পুলিশের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে আবারো পুলিশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়।
বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বদলি করা হয়।
বদলিকৃতদের জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত আদেশে তাদের বদলি হয়।
আদেশে বলা হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।
বার্তাবাজার/ই.এইচ.এম