বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই উন্নয়ন দেখতে পায় না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন দেখতে পায় না ও গণতন্ত্র খুঁজে পায় না।

বৃহস্পতিবার (২৭ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথা নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।

ওবায়দুল কাদের বলেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলা এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির ধারক, বাহক ও পৃষ্ঠপোষক বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

করোনায় আর্থিক সংকটে থাকা শিল্পীদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, শিল্পীদের অসচ্ছলতা দূর করতে হবে। কোনো শিল্পীই যেন ব্যক্তিজীবনে অসচ্ছল না থাকে সেই দিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর