পাংশায় রাজু বিড়ির ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

রাজবাড়ীর পাংশায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত যৌথ অভিযানে চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল জব্দ করাসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২৭ মে) রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এবং রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর যৌথ নেতৃত্বে পাংশা আজিজ সর্দার বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান রাজু বিড়ির ডিলার মোঃ মনিরুল ইসলামকে ভোক্তা আইনের ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং নকল ব্যান্ডরোল যুক্ত ৩ লক্ষ শলাকা বিড়ি জব্দ করা হয়। ভোক্তার সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভোক্তা আইনের ৩৮ ধারায় জিল্লু হোটেলকে ১ হাজার টাকা ও হাসান এন্ড ব্রাদার্স ষ্টোরকে ৪১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় মোঃ কামাল হোসেন এস আই পাংশা থানা এর নেতৃত্বে পুলিশের একটি টিম। পেসকার মোঃ শফিকুল ইসলাম রানা ও মোঃ সবুজ হোসেন। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর