তিতাস থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করছে তিতাস থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে এস আই আব্দুল করিম ও এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি মাতৃছায়া স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় আটককৃত নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা ৭৫০ পিস ইয়াবা জব্দ করে।
এস আই আব্দুল করিম বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাশ এর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এই নারীকে আটক করি এবং তার শরীরে বিশেষ কায়দায় রাখা ৭৫০ পিস ইয়াবা জব্দ করি।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাশ বার্তাবাজারকে বলেন, কুমিল্লা পুলিশ সুপার পিপিএম (বার) জনাব ফারুক আহমেদ মহোদয়ের স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং আমার নির্দেশে মতে তিতাস থানার এস আই আব্দুল করিম ও এস আই সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গৌরীপুর- হোমনা রোড় সংলগ্ন মাতৃছায়া স্কুলের সামন হইতে ২৬/০৫/২১ ইং তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় ৭৫০ পিস ইয়াবাসহ কক্সবাজার টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌরসভার ৯নং ওয়ার্ডের থানা রোড দক্ষিণ জালিয়া পাড়া এলাকার মৃত হোসেন মিয়ার স্ত্রী সলিমা বেগম (৪১)-কে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে তিতাস থানায় একটি মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং-৯, তাং-২৭/০৫/২১ইং।
আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তিতাস থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
মোঃ আসলাম/বার্তাবাজার/ভিএস